সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে শাহজালালের কার্গো ভিলেজের আগুন
এদিন সোয়া ২টার দিকে কার্গো কমপ্লেক্সে আগুন লাগে, যা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট।
আগুন নিয়ন্ত্রণে আনার তথ্য দিলেও তা এখনও নেভেনি। সেখান থেকে ধোয়া বের হতে দেখা গেছে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর রানওয়ে প্রস্তুত হওয়ায় ফ্লাইট চলাচল শুরুর অনুমোদনও দেওয়া হয়েছে।
শনিবার রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি।
রাত ১০টায় ঘটনাস্থলে বিফ্রিংয়ে এসে ফায়ার সার্ভিসের ডিজি বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। বাড়ার আর আশঙ্কা নেই।
Post a Comment