শুধু জাপানি ঠিকাদারকে কাজ দেওয়ার চেষ্টার অভিযোগ, বাড়তি ব্যয়ের আশঙ্কা
ঢাকার মেট্রোরেলের এমআরটি লাইন-১ নির্মাণের একটি প্যাকেজে জাপানের বাইরে ঠিকাদার থাকবে কি না, তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, প্রকল্পের একটি অংশের (প্যাকেজ-৮) দরপত্রে অংশ নেওয়া চীনা ঠিকাদারকে অযৌক্তিক শর্ত দিয়ে বাদ দেওয়ার চেষ্টা চলছে। এতে প্রতিযোগিতা সীমিত হয়ে ব্যয় বেড়ে যেতে পারে।
ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)। নতুন করে আরও দুটি মেট্রো রেললাইন নির্মাণের দরপত্র প্রক্রিয়া চলছে। এর মধ্যে একটি হচ্ছে—এমআরটি লাইন-১, যা কমলাপুর থেকে বিমানবন্দর এবং কুড়িল থেকে পূর্বাচল পর্যন্ত। অন্যটি এমআরটি লাইন-৫ (উত্তর রুট), যা সাভারের হেমায়েতপুর থেকে গাবতলী, মিরপুর ও গুলশান হয়ে ভাটারায় যাবে।
এই দুটি প্রকল্পের দরপত্রপ্রক্রিয়া চলাকালে ডিএমটিসএল মূল্যায়ন করে দেখেছে, শুরুতে তারা যে প্রাক্কলন করেছিল, ঠিকাদার নিয়োগের পর তা দ্বিগুণ হয়ে যাবে। দুটি প্রকল্প বাস্তবায়নে প্রায় দুই লাখ কোটি টাকা ব্যয় হতে পারে। এই দুটি প্রকল্পে অর্থায়ন করছে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা।
Post a Comment