https://surl.li/nujtrv

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ইউটিউব মাতাল সেই ফ্লপ সিনেমা

 

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ইউটিউব মাতাল সেই ফ্লপ সিনেমা


                ভৌরি’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

হলে মুক্তির পর সেভাবে পাত্তা পায়নি। কিন্তু সেই সিনেমাই ইউটিউবে আসার পর হুমড়ি খেয়ে পড়লেন দর্শক। বিশ্লেষকেরা মনে করছেন, অন্তরঙ্গ দৃশ্য থাকার কারণেই সিনেমাটি ইউটিউবে এতটা জনপ্রিয়তা পেয়েছে। পরিণত হয়েছে ইউটিউবে সবচেয়ে বেশি দেখা সিনেমার একটিতে।  



২০১৬ সালে মুক্তি পায় ‘ভৌরি’। প্রথমে প্রেক্ষাগৃহে ছবিটি খুব বেশি আলোড়ন তুলতে পারেনি। বরং একাধিক অন্তরঙ্গ দৃশ্য অনেক নারী দর্শকের জন্য অস্বস্তির কারণ হয়েছিল। কিন্তু ছবিটি ইউটিউবে মুক্তি পাওয়ার পর চিত্র বদলে যায়। সাহসী দৃশ্য আর শক্তিশালী অভিনয়ের মিশেলে এটি দ্রুতই দর্শকের মন কাড়ে।

                   ভৌরি’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

জসবীর ভাটির পরিচালনায়, জগৎ ভূষণ সিং ও মঞ্জীত মাহিপালের লেখা এই গল্পের কেন্দ্রবিন্দুতে ২৩ বছরের এক তরুণী—ভৌরি। তার বিয়ে হয় ৪৫ বছর বয়সী অসুস্থ এক ব্যক্তির সঙ্গে। কিন্তু তার সৌন্দর্য হয়ে ওঠে গ্রামের অনেক পুরুষের আকর্ষণের কেন্দ্র। স্বামী অসুস্থ হয়ে পড়লে গ্রামপ্রধানের কুদৃষ্টি পড়ে তার ওপর।

সিনেমাটি নারীর প্রতি অন্যায় ও অবিচারের বার্তা দিতে চাইলেও আলোচনায় আসে মূলত সাহসী দৃশ্যের জন্যই।   











Post a Comment

Previous Post Next Post