বি বাহবিচ্ছেদের দিনেই ট্রাম্প ডেট করার প্রস্তাব দিয়েছিলেন: অভিনেত্রী এমা টমসন
অস্কারজয়ী অভিনেত্রী এমা টমসন মজা করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প তাঁর ‘পিছু নিয়েছিলেন’। তাঁর বিবাহবিচ্ছেদের কাগজপত্র চূড়ান্ত হওয়ার দিনই ট্রাম্প তাঁকে ফোন করে ডেটে (অভিসার) যাওয়ার প্রস্তাব দেন। ৬৬ বছর বয়সী যুক্তরাজ্যের এই অভিনেত্রী মজা করে বলেন, যদি তিনি রাজি হতেন, তাহলে হয়তো ‘আমেরিকার ইতিহাসই বদলে যেত।’
Post a Comment