https://surl.li/nujtrv

দুর্ভিক্ষের পর তৃষ্ণা: গাজায় এবার পানিকে ‘অস্ত্র’ বানাল ইসরাইল

 

দুর্ভিক্ষের পর তৃষ্ণা: গাজায় এবার পানিকে ‘অস্ত্র’ বানাল ইসরাইল



পানির ক্যান নিয়ে ধ্বংসস্তূপের পাশ দিয়ে হাঁটছে এক ফিলিস্তিনি কিশোরী , যা ইসরাইলি হামলায় ধ্বংস হয়েছিল। খান ইউনুস, দক্ষিণ গাজা, ২২ মে- ২০২৪। ছবি: রয়টার্স/মোহাম্মদ সালেম

ফিলিস্তিনিদের দুর্ভিক্ষের কিনারায় ঠেলে দেওয়ার পর এবার গাজার পানির সরবরাহকে ‘যুদ্ধাস্ত্র’ হিসেবে ব্যবহার করছে ইসরাইল। ইচ্ছাকৃতভাবে পানির প্রবাহ সীমিত করে প্রায় ১২ লাখ মানুষকে গাজা সিটি থেকে উৎখাত করার কৌশল নিয়েছে তেল আবিব।

শুক্রবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

গাজার পানির নেটওয়ার্ক কার্যত ভেঙে পড়েছে। বহু কূপ ধ্বংস হয়েছে, একমাত্র লবণাক্ত পানি শোধনাগার যুদ্ধ শুরুর পর থেকেই অচল, আর সাধারণ পরিবারগুলো এখন মূলত ইসরাইলি নিয়ন্ত্রিত মেকোরোট পাইপলাইনের অল্প সরবরাহের ওপর বেঁচে আছে।

ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম জানিয়েছে, সরকার উত্তর গাজার পানির প্রবাহ কমানোর পরিকল্পনা করছে, একই সঙ্গে দক্ষিণে পাইপলাইন পুনঃস্থাপনের প্রস্তুতি নিচ্ছে—যা ব্যাপকভাবে স্থানীয়দের দক্ষিণমুখী করতে একপ্রকার জোরপূর্বক চাপ হিসেবে দেখা হচ্ছে।

এর মধ্যে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ নতুন সামরিক অভিযানের অনুমোদন দিয়েছেন। ‘গিডিওনস চারিয়টস ২’ নামের এ অভিযানের লক্ষ্য গাজা সিটিতে হামলা চালিয়ে সেখানকার জনগণকে উচ্ছেদ করা।
















Post a Comment

Previous Post Next Post