https://surl.li/nujtrv

বৃটেনে বাংলাদেশি ও পাকিস্তানি নারীদের আয়ের পথে কঠিন বাধা

বৃটেনে বাংলাদেশি ও পাকিস্তানি নারীদের আয়ের পথে কঠিন বাধা
লন্ডনে বসবাসরত বাংলাদেশি ও পাকিস্তানি নারীরা ভাল বেতনের চাকরি পাওয়ার ক্ষেত্রে অন্য সব জাতিগোষ্ঠীর তুলনায় সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হচ্ছেন। তারা উচ্চ শিক্ষিত হওয়া সত্ত্বেও এই বৈষম্যের শিকার তারা। গ্রেটার লন্ডন অথরিটি (জিএলএ) প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। ওই সংস্থার পক্ষে গবেষণার শিরোনাম ‘বাংলাদেশি অ্যান্ড পাকিস্তানি ওমেন ইন গুড ওয়ার্ক’। এতে সতর্ক করা হয়েছে বৈষম্য, কাঠামোগত অসাম্য এবং অনমনীয় কর্মক্ষেত্রের কারণে পাকিস্তানি ও বাংলাদেশি নারীরা অর্থবহ কর্মসংস্থান থেকে অসামঞ্জস্যপূর্ণভাবে বঞ্চিত হচ্ছেন।
এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়, সংখ্যাগুলোও এক হতাশাজনক চিত্র তুলে ধরে। ২০২২ সালে লন্ডনের প্রায় অর্ধেক পাকিস্তানি ও বাংলাদেশি নারী (৪৮.১ ভাগ) অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলেন। সেখানে একই পটভূমির মাত্র ১৫.৩ ভাগ পুরুষ ছিলেন নিষ্ক্রিয়। নারীদের বেকারত্বের হার দাঁড়ায় ১৬.৯ ভাগ, যা পুরুষদের ৫.৫ ভাগের হারের তুলনায় তিন গুণেরও বেশি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো লিঙ্গভিত্তিক মজুরি বৈষম্য। লন্ডনে পাকিস্তানি নারীরা গড়ে পুরুষদের চেয়ে ৬০ ভাগ কম আয় করেন। এই পরিমাণ যেকোনো জাতিগত গোষ্ঠীর মধ্যে সর্বাধিক ব্যবধান।

Post a Comment

Previous Post Next Post