আমাদের দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত: অভিনেত্রী মাহি
এমন তুলনার ঘটনা জানার পরপরই আপনার প্রতিক্রিয়া কীভাবে প্রকাশ পায়?
সামিরা খান মাহি : যারা এই ধরনের সমালোচনা করে, এদের নিয়ে আর কিছু বলার নেই। আমি জানি না, এই সিগনেচারটা কে তৈরি করেছে? চশমা পরলেই আমাকে অন্য কারও মতো লাগতে হবে, এমন তো কথা না। আসলে আমার কাছে মনে হয়েছে, আমাদের দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত। হতাশাগ্রস্ত বলেই রিডিংগ্লাস পরা এ রকম ছবি দেখে তাদের কাছে মনে হয়েছে, এটা ওই রকম। এ ছাড়া আমি কোনো কারণ খুঁজে পাই না। একজন আর্টিস্ট অনেক ধরনের ছবি আপলোড করতে পারে। সেটা নিয়ে মানুষ নানান মন্তব্য করতেই পারে। কিন্তু এই ধরনের স্টুপিডিটি, অসভ্যতা তো মানা যায় না। এর আগে আমার বর্ণ নিয়ে, পরনের কাপড় নিয়েও অকারণ সমালোচনা, বিতর্ক তৈরি করল! এবার একটা গ্লাস, রিডিং গ্লাস!
সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা নয়। ব্যাপারটা হচ্ছে, আমি তো আসলে ওইটা বুঝাইনি—যেমন অনেকে বলছে, মিয়া খলিফা, মিয়া খলিফা। সে অন্য রকম, তার একটা পেশা আছে, তার জীবন আলাদা—সে জীবনে সে কী করবে, না করবে, এটা একান্ত তার সিদ্ধান্ত। সে আবার থাকে অন্য একটা দেশে। তাকে নিয়ে তো আমাদের মাথাব্যথা হওয়ার কিছু নেই। সে কোনোভাবেই আমাদের কাছের কেউ না। আমাকে ওর সঙ্গে তুলনা করছে, সেটা সমস্যা না, কিন্তু তারা তুলনা করছে নেগেটিভ উপায়ে, এটাতেই আমার আপত্তি।
প্রথম আলো :
তার মানে আপনি কি গ্ল্যামারার্স চরিত্রের বাইরেও ব্যতিক্রম চরিত্রে অভিনয় করতে চান?
সামিরা খান মাহি : আমি একজন আর্টিস্ট, সব ধরনের চরিত্রে নিজেকে উপস্থাপন করতে চাই। আমি তো মডেলিংয়ে ছিলাম, মডেলরা হচ্ছেন হ্যাঙ্গার। তাদের যে কাপড় পরানো হবে, সেটাতেই মানিয়ে যায়। অভিনয়শিল্পীও সে রকম হবে, যে চরিত্র দেওয়া হবে, সেটা ফুটিয়ে তুলবে। কারণ, একই রকম চরিত্রে বারবার অভিনয় করলে তো আমার বৈচিত্র্যও থাকল না। আমি তো এক্সপেরিমেন্টাল কাজ করতে চাই, যদিও স্ক্রিপ্ট খুব বেশি মেলে না। আবার এক্সপেরিমেন্টাল কাজ করলে মানুষ দেখবেও কি না, এটাও একটা বিষয় কাজ করে। আজকাল সবাই তো ট্রেন্ডি গল্পে কাজ করতে চায়, নিরাপদে বেরিয়ে আসতে চায়।
m
একজন আর্টিস্ট অনেক ধরনের ছবি আপলোড করতে পারে। সেটা নিয়ে মানুষ নিয়ে মন্তব্য করতেই পারে। কিন্তু এই ধরনের স্টুপিডিটি, অসভ্যতা তো মানা যায় না। এর আগে আমার বর্ণ নিয়ে, পরনের কাপড় নিয়েও অকারণ সমালোচনা, বিতর্ক তৈরি করল!
Post a Comment