কারও বাসায় অতিথি হয়ে গেলে যেসব কাজ করবেন না

না বলে শোবার ঘরে প্রবেশ
যত পরিচিতই হোক না কেন, অনুমতি না নিয়ে কখনো শোবার ঘরে প্রবেশ করবেন না। শোবার ঘর একান্ত ব্যক্তিগত জায়গা, সেখানে অনুমতি ছাড়া প্রবেশ করলে উল্টো অতিথির সম্মানহানি ঘটে।
খুঁত ধরবেন না
অন্যের বাসায় গিয়ে অনেকেই ছোটখাটো খুঁত ধরতে শুরু করেন। আসবাব থেকে শুরু করে ঘর গোছানো—প্রত্যেকেরই নিজস্ব চিন্তাভাবনা থাকে। সেই চিন্তাভাবনার সঙ্গে আপনার চিন্তাধারা না–ও মিলতে পারে। যে কারণে অন্যের বাসা সাজানো নিয়ে মন্তব্য করবেন না।
রান্নার সমালোচনা
অতিথির জন্য খুব কম সময়ের মধ্যে অনেকেই রান্নাবান্না করেন। এটিও সত্য, সবার রান্না সব সময় একই রকম হয় না। খাওয়ার স্বাদেও পার্থক্য থাকে। সে বিষয়গুলোকে সরাসরি সামনে আনার প্রয়োজনীয়তা নেই। বরং খাবার পছন্দ না হলে তা চেপে যাওয়াই উত্তম। এতে আয়োজকের আত্মতুষ্টি না হলেও মন খারাপ হবে না।
ব্যক্তিগত বাথরুম
কারও বাসায় বেড়াতে গিয়ে গৃহকর্তার একান্ত বাথরুম ব্যবহার না করাই ভালো যদি ব্যবহার করতেই হয়, তাহলে অবশ্যই অনুমতি নিতে হবে।একইভাবে তাঁদের ব্যক্তিগত জিনিসপত্র না বলে ব্যবহার করবেন না। বিশেষ করে কারও বাথরুমে যাওয়ার পর তাঁদের শেভিং কিট, ফেসওয়াশ, তোয়ালে, ব্রাশের মতো উপকরণগুলো ব্যবহার করবেন না।
Post a Comment